শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

লাউয়াছড়ায় অবমুক্ত

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৬/০২/২০২৬ ২৩:৪৪:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উঁচাপুল এলাকার একটি বসতবাড়ির সিলিং থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মজিদ মঞ্জিল নামক ওই বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ঘরের সিলিংয়ে বিশাল সাপটি কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়। পরে ফাউন্ডেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সাথে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অজগরটি প্রায় ১০ ফুট লম্বা। পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেটিকে আঘাত না করে বন বিভাগ বা সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন বন কর্মকর্তারা।

এ রহমান

মন্তব্য করুন: