কমলগঞ্জে আট বন্ধুর ‘বিনা লাভের বাজার’

কম দামে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ

কমলগঞ্জে আট বন্ধুর ‘বিনা লাভের বাজার’

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৬/০২/২০২৬ ১২:৪৭:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে স্বস্তি দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ‘বিনা লাভের বাজার’ চালু করেছেন আট তরুণ উদ্যোক্তা। গত মঙ্গলবার থেকে পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধুর উদ্যোগে ব্যতিক্রমী এই বাজারটি শুরু হয়, যা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরো রমজান মাসজুড়ে চলবে। এই বাজারে আপেল ২৫০ টাকা, মাল্টা ৩০০ টাকা, দেশি পেঁয়াজ ৩৫ টাকা, দেশি রসুন ৬০ টাকা এবং আলু মাত্র ১৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যা সাধারণ বাজারের তুলনায় অনেক কম। উদাহরণস্বরূপ, যেখানে বাইরে কাঁচামরিচ ১৮০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, সেখানে এই বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ১৩০ টাকায়। নজমুল ইসলামসহ একাধিক ক্রেতা জানান, এখান থেকে কেনাকাটা করে তাঁদের বেশ টাকা সাশ্রয় হচ্ছে এবং তাঁরা এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট।

আয়োজকরা জানান, রমজানে সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতেই তাঁরা কোনো মুনাফা ছাড়াই এই সেবা চালু করেছেন। সাধারণ মানুষের সাশ্রয় ও স্বস্তি নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য বলে উদ্যোক্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন: