পিলখানা হত্যাকাণ্ড: নতুন কমিশন নয়, পূর্বের সুপারিশ বাস্তবায়নেই জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

পিলখানা হত্যাকাণ্ড: নতুন কমিশন নয়, পূর্বের সুপারিশ বাস্তবায়নেই জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম ডেস্ক

২৫/০২/২০২৬ ১৪:০২:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না; বরং আগের স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন এবং প্রকৃত দোষীদের বিচার প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বুধবার সকালে বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার যে হীন চেষ্টা করা হয়েছিল, তার যথাযথ বিচার করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি আরও উল্লেখ করেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন নৃশংসতম হত্যাকাণ্ড ঘটাতে পারে।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি বিষয়টিকে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে উল্লেখ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালনের সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শহীদ পরিবারের স্বজনদের উপস্থিতিতে তিনি পুনরায় সেই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেন।

এ রহমান

মন্তব্য করুন: