রমজান সামনে রেখে মৌলভীবাজারে যৌথ বাজার মনিটরিং

ব্যবসায়ীদের সতর্কবার্তা

রমজান সামনে রেখে মৌলভীবাজারে যৌথ বাজার মনিটরিং

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৮/০২/২০২৬ ২১:৫০:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাপক তদারকি ও যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই তদারকি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সমন্বয়ে এই যৌথ কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে বাজার নিয়ন্ত্রণে রাখতে পণ্যের মূল্য তালিকা দোকানে দৃশ্যমান স্থানে প্রদর্শন করা, ওজন ও পরিমাপে কারচুপি রোধ এবং সঠিকতা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আইনগত দিকগুলো মেনে চলার ওপর জোর দেওয়া হয়।

অভিযান চলাকালে বেশ কিছু দোকানে অসঙ্গতি পাওয়ায় ব্যবসায়ীদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়। পরবর্তী অভিযানে অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. আল-আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা সৃষ্টি না হয়, সেজন্য পুরো মাসজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।


এ রহমান

মন্তব্য করুন: