মৌলভীবাজার-১: বিজয়ী হলেন বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু

মৌলভীবাজার-১: বিজয়ী হলেন বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৩/০২/২০২৬ ০০:০৬:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বৃহস্পতিবার রাত পর্যন্ত আসনটির ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নাসির উদ্দিন আহমেদ মিঠু ‘ধানের শীষ’ প্রতীকে মোট ৯৭,৫৩৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৭৯,৬১৯ ভোট। মিঠু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৭,৯১৫ ভোটে বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। বিজয়ের খবর ছড়িয়ে পড়লে বড়লেখা ও জুড়ীতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়।

এ রহমান

মন্তব্য করুন: