মৌলভীবাজার–১ আসনে উন্নয়ন ভাবনা তুলে ধরলেন মাওলানা আমিনুল ইসলাম

মৌলভীবাজার–১ আসনে উন্নয়ন ভাবনা তুলে ধরলেন মাওলানা আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৯/০২/২০২৬ ২২:০৩:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার–১ (জুড়ী ও বড়লেখা) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার–২০২৬ ঘোষণা করেছেন। আজ বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার উপস্থাপন করেন।


ইশতেহার ঘোষণাকালে মাওলানা আমিনুল ইসলাম বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, পাহাড়ি অঞ্চল এবং সীমান্তবর্তী অবস্থান পর্যটন শিল্প বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত পর্যটন শিল্প গড়ে তোলার মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।


তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আবাসন সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন ও সেবা খাতে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।


ইশতেহারে আরও উল্লেখ করা হয়, জুড়ী ও বড়লেখা উপজেলায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও চা-শিল্পের আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠা তাঁর অগ্রাধিকার। দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা আমিনুল ইসলাম বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে জুড়ী ও বড়লেখাসহ পুরো মৌলভীবাজার–১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: