বড়লেখায় জোড়া খুনের মামলায় অহিদ আলীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বড়লেখায় জোড়া খুনের মামলায় অহিদ আলীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৪/০১/২০২৬ ২১:০৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসি মাঠ গুদামে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় অহিদ আলীকে মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে অহিদ আলীর পরিবার ও স্বজনদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, অহিদ আলী সম্পূর্ণ নিরপরাধ একজন ব্যক্তি। প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জোড়া খুন মামলায় জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে অহিদ আলীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, সঠিক তদন্ত ও তথ্য যাচাই না করেই অহিদ আলীর নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। এতে একজন নির্দোষ মানুষ যেমন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন, তেমনি তার পরিবারও চরম মানসিক ও সামাজিক সংকটে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিতরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনার মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং অহিদ আলীর নাম জোড়া খুন মামলার আসামির তালিকা থেকে প্রত্যাহার করা হোক।

এ সময় অহিদ আলীর পরিবারের সদস্য, স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন: