যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেলেন আসিফ নজরুল

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ

যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেলেন আসিফ নজরুল

ঢাকা অফিস

১২/১২/২০২৫ ১১:১৮:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পদত্যাগপত্র গ্রহণ করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে অর্পণ করা হয়েছে উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

এ ছাড়া পৃথক এক গেজেটে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই তার পদত্যাগ কার্যকর ধরা হয়েছে।

গত বুধবার বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

অন্যদিকে নতুন দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ নজরুল আগে থেকেই আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি অতিরিক্তভাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এ রহমান

মন্তব্য করুন: