সিলেটে কমিউনিটি সেন্টার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেটে কমিউনিটি সেন্টার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম ডেস্ক

১৫/০৯/২০২৫ ২০:৪৬:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর সোবহানীঘাট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিক্সন দাশ (৩৪), জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার রূপক রায় (৩০) অজয় রায়ের ছেলে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: