জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৩/০৯/২০২৫ ২০:০৮:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন আবুল হাসান (২২) নামের এক তরুণ। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মোল্লাবাড়ির আব্দুল মালিকের ছেলে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জকিগঞ্জ-সিলেট সড়কের চেকপোস্ট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে আবুল হাসানের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন আবুল হাসানসহ আরও দুজন। পরে আবুল হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হলে তা অনুমোদন দেওয়া হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: