সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৯/২০২৫ ২১:৩১:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী (ক্রিম, ফেসওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু), বিয়ারসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও আটক করে বিজিবি।


বিজিবি জানায়, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান চালানো হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে।”


আটককৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ রহমান

মন্তব্য করুন: