মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড

মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩১/০৮/২০২৫ ২৩:০৫:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামুনকে দল থেকে প্রাথমিক সদস্য সদ সহ সকল র্প যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।


কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিস্কার করা হলো।   দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর কোনো প্রকার যোগসূত্র থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান  এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন সংগঠনের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: