সাংবাদিক আকাশ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় সিলেটে দোয়া মাহফিল

সাংবাদিক আকাশ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় সিলেটে দোয়া মাহফিল

প্রথম ডেস্ক

২৫/১০/২০২৬ ১৬:৪৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৫ অক্টোবর) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজা’স মিউজিয়ামের পেছনে অবস্থিত 'গ্রিন ডিজেবল' কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মাহফিলে বক্তারা সাংবাদিক আকাশ চৌধুরীর সুস্থতা কামনা করে বলেন, "তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা ও সামাজিক কলাম লিখে পাঠকদের অনুপ্রাণিত করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে দূর প্রবাসে চিকিৎসাধীন। এ কঠিন সময়ে তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমরা পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলেছি।"

পারিবারিক সূত্র ও আয়োজকরা জানান, সাংবাদিক আকাশ চৌধুরী বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চেন্নাইয়ের বিখ্যাত 'ভেলোর সিএমসি' (C.M.C.) হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, স্থানীয় পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আকাশ চৌধুরীর দ্রুত রোগমুক্তি, শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad