সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৫/১০/২০২৬ ১৬:৪৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ক্ষতিকর স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটোসহ প্রায় ২৪ লক্ষ টাকার বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কিন সাইন ক্রিম ২ হাজার ৮০০ পিস, চশমা ৩ হাজার পিস এবং চা-পাতা ২৪০ কেজি জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ২৭০টি এবং টমেটো ৪০০ কেজি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।

দুটি পৃথক অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা, যা প্রায় ২৪ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে বিজিবি।

সাইফুল ইসলাম বাবু / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad