জকিগঞ্জে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
সিলেটের জকিগঞ্জে চাঞ্চল্যকর উত্তরকুল ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আলী আহমদ (৪০) নামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত পৌনে ১১টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আহমদ জকিগঞ্জ উপজেলার হাড়িকান্দি (আটগ্রাম) গ্রামের সাবু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, চোরাচালান রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার একটি চৌকস আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আলী আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
২৬ অক্টোবর সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: