বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন

প্রথম ডেস্ক

২৫/১০/২০২৬ ১৩:১৮:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্যে ফাটল ধরেছে বলে গুঞ্জন ছড়িয়েছে চারদিকে।

সামাজিক মাধ্যমের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও তাদের সংসার ভাঙার গুঞ্জন নিয়ে খবর দেখা গেছে। তারা দুজন আলাদা থাকছেন বলেও দাবি উঠেছে। তবে এ বিষয়ে এবার সরব হয়েছেন ফারুকী। সব গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’

ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনাতেও থেমে নেই ফারুকীর জীবন। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি।বুসানে যাওয়ার আগে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। পরে ১৭ অক্টোবর দেশে ফিরে আবারও বিজ্ঞাপন নির্মাণের কাজে যুক্ত হন।

বর্তমানে ফারুকী তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন বলে তিনি জানিয়েছেন। একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়, যার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে।

আসন্ন নতুন সিনেমার গল্প সম্পর্কে ফারুকী বলেন, ‘ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।’

গল্পের ধরন ব্যাখ্যা করতে গিয়ে ফারুকী বলেন, ‘রাজনীতি বললে পলিটিক্যাল স্যাটায়ার ভাবতে পারে অনেকে, যেহেতু আমি আগেও স্যাটায়ার করেছি। এটা আসলে ভীষণ হার্ট ব্রেকিং একটা স্টোরি।’

অন্যদিকে তিশাও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে যার নাম ‘ফুলস্ক্রিন’। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad