শ্রীমঙ্গলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

শ্রীমঙ্গলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৯/০৮/২০২৫ ১৬:৩২:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক  অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টায় স্থানীয় শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত  হয়।


শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের সঞ্চালনায় বেঠাকে প্রধান অথিতির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল -কমলগঞ্জের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি আ্যডভোকেট আব্দুর রব। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল জামায়াতের সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, উপজেলার কর্মপরিষদবৃন্দ প্রমুখ। 


প্রধান অতিথির আলোচনায় আ্যডভোকেট আব্দুর রব বলেন একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতা কর্মীদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ছাড়াও এদেশের জনগণ যদি জামায়াতকে তাদের সেবা করার দায়িত্ব প্রদান করেন তাহলে জামায়াতে ইসলামী সেই দায়িত্ব সততা আন্তরিকতা ও দক্ষতার সহিত পালন করার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় দায়িত্বশীল শিক্ষা বৈঠকে জামায়াতের প্রায় ২ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: