একক প্রার্থী জি কে গউছ
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল,মনোনয়ন জমা ১৩ প্রার্থীর
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার শেষ দিনে প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র সংগ্রহকারী বাকি ১৬ জন মনোনয়নপত্র জমা দান থেকে বিরত থাকেন। এদিকে সভাপতি পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন একমাত্র বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: