সুনামগঞ্জে মউশিক শিক্ষকদের কমিটি গঠন

সুনামগঞ্জে মউশিক শিক্ষকদের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/০৮/২০২৫ ২৩:৪৬:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মউশিক শিক্ষকদের  সুনামগঞ্জ জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকাল আড়াই টায় শহরের জেলা ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের নতুন কমিটি করা হয়। 


কমিটিতে সভাপতি মাও. নূর হোসেন আজিজ, সাধারণ সম্পাদক মাও. মাজিদুল ইসলাম ও মাও. ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস‍্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকায় নতুন কমিটি গঠনের পর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: