তাহিরপুরে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর গ্রাম সূর্যেরগাঁও

তাহিরপুরে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর গ্রাম সূর্যেরগাঁও

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/০৮/২০২৫ ১৮:৩১:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে একটি গ্রামকে পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষনা করা হয়েছে। গ্রামটি হলো- তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রাম। সোমবার (২৫আগস্ট) সকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় গ্রামটিকে পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষনা করেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। সূর্যেরগাঁও গ্রামটিকে পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম করতে পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি।


ওয়ার্ল্ড ভিশন ফ্যাসিলিটেটর শওকত হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহাকারী প্রকৌশলী আল আমিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, সুমাইয়া হাবিব প্রমুখ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: