ওসমানীনগরে শিক্ষকের ইন্তেকালে দোয়া মাহফিল ও সভা

ওসমানীনগরে শিক্ষকের ইন্তেকালে দোয়া মাহফিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৪/০৮/২০২৫ ১৪:৪৮:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব তরিকুল ইসলাম (বাচন মিয়া) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ে গভীর শোক নেমে আসে। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ দে, সহকারী শিক্ষক ফারজানা আকতার, মোঃ মহসিন আলী, সুশান্তি দেবি, মোঃ সাইফুল ইসলাম, রেবিন আকতার নিপা, আব্দুল জলিল, মোঃ মামুন মিয়া, সাবিয়া বেগম নিশি, মিতা বেগম, মাওলানা মহসিন আলী, জাহিদ হোসেন, শফিক আহমদ এবং সাংবাদিক মোঃ ফজলু মিয়া প্রমুখ।


সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের কর্মময় জীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন শিক্ষার্থীবান্ধব, নীতিবান ও দায়িত্বশীল একজন শিক্ষক।


এক শোকবার্তায় বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়—“আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”


দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: