এশিয়া গেমস হকিতে বাংলাদেশের টানা তিন হার

এশিয়া গেমস হকিতে বাংলাদেশের টানা তিন হার

প্রথম ডেস্ক

২৩/০৯/২০২৬ ১০:৫০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের কঠিন সময় যেন আরও দীর্ঘ হলো। মালয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে লড়াইয়ের ছাপ দেখা গেলেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই কোরিয়ার আক্রমণের সামনে চাপে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছে। এই পরাজয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় হার পেল বাংলাদেশ নারী হকি দল।

কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের খেলোয়াড়দের বেশিরভাগ সময় নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে দক্ষিণ কোরিয়া। পঞ্চম মিনিটে প্রথম গোলটি করেন ছোই জিউন। এরপর ১২ ও ১৫ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান বাড়ান পার্ক সুংয়ে।

প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই তিন গোল হজম করতে হয় বাংলাদেশকে। ফলে ম্যাচের শুরুতেই বড় চাপে পড়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় কোয়ার্টারেও বাংলাদেশের ওপর আক্রমণের চাপ অব্যাহত রাখে কোরিয়া। এই পর্বে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। পার্ক মিহিয়াং ও কিম সনআও গোলের তালিকায় নাম লেখান। বাকি গোলটি করেন পার্ক সুংয়ে।

তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরও একটি গোল পায়। এ সময় বাংলাদেশের রক্ষণভাগ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কোরিয়ার আক্রমণ পুরোপুরি থামানো সম্ভব হয়নি।

চতুর্থ কোয়ার্টারেও একই চিত্র দেখা যায়। শেষ পর্বে আরও একটি গোল করে ব্যবধান ৮-০ করেন পার্ক সুংয়ে। ম্যাচের শেষ মুহূর্তে পাওয়া ওই গোলের মাধ্যমে নিজের গোলসংখ্যাও বাড়িয়ে নেন তিনি।

শেষ পর্যন্ত আট গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। এ জয় এশিয়ান গেমসে কোরিয়ার টানা তৃতীয় জয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad