পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই টিলা কর্তন, সিলেটে ১১ জনের বিরুদ্ধে মামলা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই টিলা কর্তন, সিলেটে ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৯/২০২৬ ২০:০৫:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের বালুচর এলাকার ‘করিমউল্লাহ টিলা’ অবৈধভাবে কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। টিলা কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তরের করা ‘এনফোর্সমেন্ট মামলা’র পর অভিযুক্তরা শুনানিতে হাজির না হওয়ায় এবার নিয়মিত ফৌজদারি মামলা করা হলো। সিলেটের শাহপরান (রহ.) থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে প্রথম সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ওসি ফেরদৌস আহমেদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরের বালুচরের সাদিপুর ১ম খণ্ড মৌজায় এসএ ১৭২ নম্বর খতিয়ানের ৬৩ নম্বর দাগে করিমউল্লাহ টিলার অবস্থান। ২০ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা অনুমোদন ছাড়াই টিলাটির একাংশ কেটে মাটি সরিয়ে ফেলার অভিযোগ ওঠে।

খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট মামলা করা হয়। এ বিষয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য গত মে মাসে অভিযুক্তদের দুটি নোটিশ দেওয়া হয়। তবে তারা শুনানিতে উপস্থিত হননি।

এরপর নিয়মিত ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেয় পরিবেশ অধিদপ্তর। মামলায় আসামি করা হয়েছে উত্তর বালুচরের জালাল উদ্দিন (৫৬), জাহাঙ্গীর মিয়া (৫৮), মোশারফ আলী (৫৫), শাকির আহমদ (৫৩), ইউসুফ আলী (৫৭), নাজমুল (৪১), শহীদুল আলম (৪৭), জাকির হোসেন (৪৪), জসিম উদ্দিন (৫৮), জামাল উদ্দিন (৪২) ও কামালকে (৪১)।

সিলেটের শাহপরান (রহ.) থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নীরব চাকলাদার / পূজা বাইড়াক/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad