সিসিক কর্মীর ওপর হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

সিসিক কর্মীর ওপর হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

প্রথম ডেস্ক

২০/০৮/২০২৫ ১৪:৫৬:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দক্ষিণ সুরমার চন্ডীপুলে দাপ্তরিক দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী। সোমবার (১৮ আগষ্ট) নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


সোমবার বেলা সোয়া ১টায় সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান। এ সময় এম এ সালাম ৫জন দোকান কর্মচারীকে নিয়ে মো. ইসমাইল হোসেনের ওপর হামলা করেন। হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত ইসমাইল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন। 


এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার (১৯/০৮/২০২৫) দক্ষিণ সুরমা থানায় মামলা (নম্বর ০৮, তারিখ: ১৯/০৮/২০২৫) দায়ের করেন। রাতেই পুলিশ হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তাররা হলেন সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: