কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

থানায় জিডি

কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৯/০৭/২০২৬ ১৬:১৬:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সৈয়দা ঈশা আক্তার আয়েশা (৩২) নামে এক কাতারপ্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। গত বুধবার (৮ জুলাই) দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় পরিবারের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।


নিখোঁজ আয়েশা কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের কাতারপ্রবাসী আফজল মিয়ার স্ত্রী।


পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন আয়েশা। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। ঘটনার পর থেকেই তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটি সম্পূর্ণ বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।


নিখোঁজের স্বজনরা জানান-আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান নেই। আমরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি।


এ ঘটনায় আয়েশার পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিপুল অঙ্কের টাকা সাথে নিয়ে নিখোঁজ হওয়া এবং মোবাইল ফোন বন্ধ থাকার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না প্রথম সিলেটকে বলেন, নিখোঁজের পরিবার থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করা এবং ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

শাহিন আহমদ / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad