সুনামগঞ্জে এসসি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জ জেলা শহরের সরকারি এসসি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক আটটার দিকে ওই ছাত্রী তার বাবার সাথে স্কুলে আসে এবং বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। তবে পরবর্তীতে স্কুল ছুটি হলেও সে আর বাসায় ফিরে আসেনি।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।
কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে বা দেখে থাকলে দ্রুত সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: