১৪ তম জেলা ভ্রমণে সিলেট আসছেন কনটেন্ট ক্রিয়েটর মোজাহের

১৪ তম জেলা ভ্রমণে সিলেট আসছেন কনটেন্ট ক্রিয়েটর মোজাহের

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৫/০৬/২০২৬ ২০:০৬:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে আসছেন কনটেন্ট ক্রিয়েটর মোজাহের। আজ বৃহস্পতিবার (২৫ জুন) তিনি মৌলভীবাজার ভ্রমন শেষে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। 


৬৪ জেলা ভ্রমণের রোমাঞ্চকর অভিযানে তিনি মৌলভীবাজার জেলা ভ্রমণ সম্পন্ন করলেন।  দেশভ্রমণের এই অধ্যায় ছিল ১৩তম। শ্রীমঙ্গলের সবুজ গালিচা আর অপরূপ মৌলভীবাজারের স্মৃতি সঙ্গী করে এবার তিনি রওনা হয়েছেন ১৪ তম অধ্যায় হিসেবে আধ্যাত্মিক নগরী সিলেটের উদ্দেশ্যে।


মৌলভীবাজার ভ্রমণ শেষে মোজাহের ভাই তাঁর স্বভাবসুলভ ও চেনা ভঙ্গিমায় জানান, "৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে এখন আমি ১৩ তম জেলা মৌলভীবাজারে। শ্রীমঙ্গলের চায়ের দেশে সবাইকে স্বাগতম জানিয়ে এবার রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে।"


সবুজ পাহাড়, দিগন্তজোড়া চা বাগান আর লেবুর সুবাস ছড়ানো মৌলভীবাজারের চমৎকার সব অভিজ্ঞতা ক্যামেরাবন্দী করে এবার সিলেটের নতুন রোমাঞ্চ তুলে ধরতে প্রস্তুত মোজাহের ভাই।

মীর্জা ইকবাল/ তাহির আহমদ

মন্তব্য করুন: