কুলাউড়ায় যুবকের মুখে এসিড নিক্ষেপ

অভিযোগ স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে

কুলাউড়ায় যুবকের মুখে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৯/০৬/২০২৬ ১৬:৪৮:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক যুবকের মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ ইসলাম আলী (নামে ওই যুবক) নামের ওই যুবককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভুক্তভোগী ইসলাম আলী কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত রোববার (৭ জুন) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।


হাসপাতালে চিকিৎসাধীন ইসলাম আলী অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তাঁর স্ত্রী ও শ্বশুর পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। ঘটনার দিন রাতে আকস্মিকভাবে তাঁর মুখে এসিডজাতীয় তরল পদার্থ নিক্ষেপ করা হয়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


স্থানীয় মোহাম্মদ ইসলাম আলী জানান, স্থানীয় ইউপি সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। উল্টো শ্বশুরবাড়ির লোকজনের প্রভাবে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হচ্ছে।"


আহত যুবকের পরিবারের অভিযোগ, ঘটনার তিন দিন পার হলেও পুলিশ বা স্থানীয় প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অভিযুক্ত ব্যক্তিরা এলাকায়ই অবস্থান করছেন। এ ঘটনায় তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: