মৌলভীবাজারে ১৫ বছরের কিশোরী নিখোঁজ

মৌলভীবাজারে ১৫ বছরের কিশোরী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/০৫/২০২৬ ১৯:০৮:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার বর্ষীজোড়া এলাকা থেকে মারিয়া আক্তার (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত কয়েক দিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।


পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ মারিয়া আক্তারের উচ্চতা আনুমানিক ৫ ফুট। সম্প্রতি সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।


কোনো সহৃদয় ব্যক্তি এই কিশোরীর সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


যোগাযোগের ঠিকানা: মোঃ সুজন আহমেদ, মুঠোফোন নম্বর: ০১৭১১-৭৬৫৬০২।

ডি আর ডি

মন্তব্য করুন: