শ্রীমঙ্গলে বসতবাড়ির রান্নাঘর থেকে বিরল প্রজাতির বিষধর গোখরা উদ্ধার

শ্রীমঙ্গলে বসতবাড়ির রান্নাঘর থেকে বিরল প্রজাতির বিষধর গোখরা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১২/০৫/২০২৬ ২০:৪০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে বিরল প্রজাতির এক বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাসায় সাপটি পাওয়া যায়। পরে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাসার মহিলারা রান্নাঘর পরিষ্কার করার সময় ইঁদুরের গর্তের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। গর্তের ভেতরে সাপ দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে গৃহকর্তা তারেক আহমেদ সাপটিকে মারার চেষ্টা করেন। কিন্তু সাপটির হিংস্র আচরণ ও বারবার তেড়ে আসার ভঙ্গি দেখে উপস্থিত কেউ আর কাছে যাওয়ার সাহস পাননি। পরে স্থানীয় সংবাদকর্মী আল আমিনের মাধ্যমে খবর পেয়ে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় তারা সাপটিকে নিরাপদে গর্ত থেকে বের করে আনতে সক্ষম হন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটি অত্যন্ত বিষধর এবং এ ধরনের প্রজাতি সচরাচর লোকালয়ে দেখা যায় না। সাপটি বেশ হিংস্র প্রকৃতির ছিল। উদ্ধারের পর সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটিকে দ্রুতই তার নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: