এফবিসিসিআইকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
Led Bottom Ad

শিগগিরই আসছে নতুন আমদানি নীতি

এফবিসিসিআইকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রথম ডেস্ক

১৯/০৪/২০২৬ ১৬:২৪:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সরকার দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা শিগগিরই উন্মুক্ত করা হবে। আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও জানান, বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং সরকারের কাছে যৌক্তিক দাবি উপস্থাপনে এফবিসিসিআই-কে আরও শক্তিশালী ও সক্রিয় হতে হবে। তবে সংগঠনটিকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না। মন্ত্রী স্পষ্ট করে বলেন, “আমরা এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা প্রকৃত অর্থেই সকল ব্যবসায়ীর একটি সম্মিলিত ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” তিনি সংগঠনটিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মধ্য থেকেই যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব আসার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় এফবিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানসহ দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বিজিএমইএ-এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যান্যরা এফবিসিসিআই-কে আরও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন। তাঁরা নির্বাচনকালীন সময়ের জন্য ব্যবসায়ী সমাজ থেকেই একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন যে, নীতিনির্ধারণী পর্যায়ে এফবিসিসিআই-এর বাস্তবভিত্তিক মতামতকে গুরুত্ব দেওয়া হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad