বীর মুক্তিযোদ্ধা খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণে সভা

বীর মুক্তিযোদ্ধা খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণে সভা

ঢাকা অফিস

০১/০৮/২০২৬ ১৯:২৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বীর মুক্তিযোদ্ধা, শিশু সংগঠক, কৃষক নেতা ও প্রগতিশীল রাজনীতিবিদ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণে এক শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় টেনিস কমপ্লেক্সের ৫ নম্বর কক্ষে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন, খন্দকার নুরুর রহমান সেলিম আজীবন মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। কৃষক-শ্রমিকের অধিকার আদায়, শিশু-কিশোরদের সংগঠিত করা এবং প্রগতিশীল সামাজিক আন্দোলন গড়ে তোলায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় পথপ্রদর্শক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন:অধ্যাপক শওকত আরা হোসেন,সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন,এ কে আজাদ ও জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,অশোক ধর, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক,আজাহার আলী, কৃষক নেতা,নুরুল আমিন, শ্রমিক নেতা,আজিজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মিনহাজ উদ্দীন সেলিম শোকবার্তা পাঠ করেন এবং সংগীতশিল্পী মাসফিদা আখতার মালা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি রবে নীরবে’ গানটি পরিবেশন করেন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

ডিডি/ নীরব

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad