হবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর জামিন মঞ্জুর

হবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০২/০৮/২০২৬ ১৭:১৪:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আব্দুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলার এজাহারে ঘটনার সময়, স্থান ও আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বর্ণনা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত জামিনের আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন— জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে তাদের গাড়িবহরে হামলার অভিযোগে গত বুধবার রাতে এনসিপির সহযোগী সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল মামলাটি দায়ের করেন। মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হওয়ার অভিযোগ আনা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন দাবি করেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্বপন রবি দাশ / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad