মৌলভীবাজারে ফিলিং স্টেশনে অকটেন কম দেওয়ায় জরিমানা

মৌলভীবাজারে ফিলিং স্টেশনে অকটেন কম দেওয়ায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৮/০৪/২০২৬ ১৭:১৬:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে একটি ফিলিং স্টেশনে অকটেন কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছে।


বুধবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মেসার্স মাসুক ফিলিং স্টেশন’-এ প্রতি ১০ লিটার অকটেন বিক্রিতে ১১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে ক্যালিব্রেশন সনদ ছাড়া তেল বিক্রির অভিযোগও নিশ্চিত হয়।


এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৩২(৩) ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া শাহবন্দর এলাকায় ‘নিউ রুচি ফুড’ নামের একটি বেকারি প্রতিষ্ঠানকে নিবন্ধন ও মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে একই আইনের ২৪ ধারায় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমান আদালত সূত্রে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন: