জুড়ী বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় এমপি মিঠুর উদ্যোগ গ্রহণ

জুড়ী বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় এমপি মিঠুর উদ্যোগ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

২৪/০৩/২০২৬ ০৬:৫৭:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাজার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।


দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বাজারের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হতো। এতে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


স্থানীয় সূত্রে জানা যায়, আপাতত স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় এমপি মিঠু তাঁর ব্যক্তিগত জমিতে বাজারের বর্জ্য ফেলার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন।


এলাকাবাসীর ধারণা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকার পরিবেশের উন্নতি হবে এবং জনদুর্ভোগ কমবে।


স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান চাওয়া হলেও কার্যকর উদ্যোগ ছিল না। সাম্প্রতিক এই পদক্ষেপকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।


সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অস্থায়ী এই ব্যবস্থার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হলে তা পরিবেশ সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

হিফজুর রহমান

মন্তব্য করুন: