শ্রীমঙ্গলে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি হাজি মুজিবুর রহমান

শ্রীমঙ্গলে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি হাজি মুজিবুর রহমান

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৩/০৩/২০২৬ ১৫:১৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং দ্রুতই কৃষিকার্ড বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হবে। শুক্রবার (১৩ মার্চ) সকালে শ্রীমঙ্গল ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সুবিধাভোগীদের উদ্দেশে বলেন, “এবারের ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক উন্নত ও চিকন চাল দেওয়া হচ্ছে। সরকারি এই চাল আপনাদেরই সম্পদ, তাই এটি বিক্রি না করে নিজেরা খাবেন।” তিনি আরও যোগ করেন, সরকার এমন পদক্ষেপ নিচ্ছে যাতে আজ যারা সহায়তা নিচ্ছেন, ভবিষ্যতে তারাই অন্যদের সহায়তা করার সক্ষমতা অর্জন করতে পারেন।

বিপুল ভোটে তাকে নির্বাচিত করায় শ্রীমঙ্গলের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাজি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ভোটের এই ভালোবাসার প্রতিদান হিসেবে সেবা সবার ঘরে পৌঁছে দেওয়া হবে। ৩ নম্বর সদর ইউনিয়ন ছাড়াও এদিন শ্রীমঙ্গল পৌরসভা, আশিদ্রোন, ভুনবীর, সাতগাঁও, কালাপুর, সিন্দুরখান ও মুসলিমবাগ এলাকায় একযোগে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লা আকিব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহির মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর এ আলম সিদ্দিকীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন: