বড়লেখায় অবৈধ সিলিকা বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

বড়লেখায় অবৈধ সিলিকা বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

০৩/০৩/২০২৬ ১১:৫২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে দক্ষিণ শাহবাজপুরের বালিশকোনা এলাকার বাসিন্দা ছফর আলী (৬৫)-কে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।


ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০ ঘনফুট বালু জব্দ করা হয়।


প্রশাসন জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন: