বড়লেখায় দুই কেজি গাঁজাসহ একজন আটক

বড়লেখায় দুই কেজি গাঁজাসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৭/০২/২০২৬ ১৬:৩৪:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে বড়লেখা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা এলাকার হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইয়ের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তল্লাশিকালে আসামির কাছ থেকে আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বড়লেখা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, মাদকের বিস্তার রোধ ও এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন: