বড়লেখায় ‘প্রচেষ্টা’ নাগরিক সমন্বয় প্রকল্পের এ্যানুয়াল পাবলিক টাউন হল মিটিং

বড়লেখায় ‘প্রচেষ্টা’ নাগরিক সমন্বয় প্রকল্পের এ্যানুয়াল পাবলিক টাউন হল মিটিং

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১০/১২/২০২৫ ১৪:৪১:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় ‘প্রচেষ্টা’ নাগরিক সমন্বয় প্রকল্পের উদ্যোগে ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এ্যানুয়াল পাবলিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব গালিব চৌধুরী।


টাউন হল মিটিংয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন এবং নিজেদের ভোগান্তি, নাগরিকসেবা সংশ্লিষ্ট সমস্যা, অবকাঠামোগত ঘাটতি ও উন্নয়ন সংশ্লিষ্ট দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। প্রধান অতিথি ইউএনও গালিব চৌধুরী উপস্থিত নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের সম্ভাব্য পথ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।


তিনি সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রদানের নিয়ম-কানুন, কার্যপ্রক্রিয়া, সীমাবদ্ধতা এবং সম্ভাবনার দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। পাশাপাশি বড়লেখার নাগরিকদের মৌলিক সেবাপ্রাপ্তি সহজতর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।


সভায় বক্তারা প্রশাসন–নাগরিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে সামনের দিনে আরও জনবান্ধব ও কার্যকর সেবা নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন।

ডি আর ডি

মন্তব্য করুন: