পরীক্ষা বর্জন করে সহকারি শিক্ষকদের আন্দোলন : কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়

পরীক্ষা বর্জন করে সহকারি শিক্ষকদের আন্দোলন : কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা অফিস

০৩/১২/২০২৫ ১৮:১৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের বার্ষিক পরীক্ষা বর্জন ও “কমপ্লিট শাট ডাউন” কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিপন্ন করা থেকে বিরত থাকতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কর্মসূচি সরকারি চাকুরি আইন ও আচরণ বিধিমালার পরিপন্থি এবং যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে ইতোমধ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং জাতীয় বেতন কমিশন-২০২৫-এর মাধ্যমে ১১তম গ্রেডে বেতন বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অবিলম্বে কাজে যোগদান করে ৩য় প্রান্তিকের পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: