‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, সবাই দোয়া করুন’

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, সবাই দোয়া করুন’

প্রথম ডেস্ক

২৯/১১/২০২৫ ০৭:৪৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দলীয় নেতারা এবং সাধারণ মানুষ।


শুক্রবার (২৮ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির আইন উপদেষ্টা আসিফ নজরুল। হাসপাতাল থেকে ফিরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে একটি স্ট্যাটাস দেন।


স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনই ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’


এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে তার সর্বশেষ অবস্থা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আজ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং তার শারীরিক অবস্থার প্যারামিটার নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। সমস্ত সিদ্ধান্ত সেই অনুযায়ী নেওয়া হচ্ছে।’


রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।


এছাড়া, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করছেন। খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: