৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রথম ডেস্ক

০৮/১১/২০২৫ ২২:১৬:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল। শনিবার ( ৮ নভেম্বর)  প্রতিযোগিতার  চূড়ান্তপর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ৮টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে ৪টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ৪টি তাম্রপদক অর্জন করে। বিজিবি জুডো দলের খেলোয়াড়দের এই অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 


অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রপদক অর্জন করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।  গত ৭-০৮ নভেম্বর বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডোদলের দলের কোচ উপস্থিত ছিলেন।

রাজীব দেব রায়

মন্তব্য করুন: