বড়লেখা কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী

বড়লেখা কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/১১/২০২৫ ২২:৪০:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  গালিব চৌধুরী। সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ইউএনও শিক্ষার্থীদের নিয়মিত পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। ইউএনও গালিব চৌধুরী বিদ্যালয়ের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


 উপজেলা নির্বাহী কর্মকর্তার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এই বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: