সিলেটের আবহাওয়া নিয়ে যা জানা গেলো

সিলেটের আবহাওয়া নিয়ে যা জানা গেলো

প্রথম ডেস্ক

১২/১০/২০২৬ ১০:৪৫:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এক-দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১২ অক্টোবর) আবহাওয়া অফিসের পক্ষ থেকে পাঠানো আগামী ২৪ ঘণ্টার নিয়মিত আবহাওয়া বার্তায় সিলেট বিভাগ নিয়ে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, সাময়িক মেঘলা আকাশের পাশাপাশি সিলেট বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সময়ে অঞ্চলজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া তথ্যানুযায়ী, রোববার সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছিল ৬০ শতাংশ, যা সন্ধ্যায় কিছুটা কমে ৫২ শতাংশে দাঁড়ায়। তবে গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

সোমবারে সিলেটে ভোরে ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় হয়েছে এবং বিকেলে ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত হবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad