আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার২৪ ডেস্ক আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পিএফজির সদস্য এম মহিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী।
মানববন্ধনে সংগঠনের,পিএফজির সদস্য,নুরুল ইসলাম শেফুল,রুহেল চৌধুরী,সুফিয়া সুলেমান কলি,মোঃ মাহবুবুর রহমান রাহেল,রিতা দেব, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা বন্ধ এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।
রাসেল- রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: