মাধবপুরে সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

মাধবপুরে সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২২/০৯/২০২৬ ১২:০৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সায়হাম গ্রুপের কার্যক্রম ও সক্ষমতা দেখতে প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছেন সে দেশের প্রতিনিধি দলের সদস্যরা। গতকাল সোমবার হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের কারখানায় এসে তারা উৎপাদন কার্যক্রম, গুণগত মান ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।

প্রতিনিধি দলে ছিলেন ইউএস এম্বাসি ও ইউএসডিএর এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কভার্ট এবং কৃষি বিশেষজ্ঞ তানভীর মাহমুদ ও তানভীর আহমেদ। এ ছাড়া কটন ইউএসএর কনসালট্যান্ট মি. জর্জ এবং আতিয়া কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরসালান আলী প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সায়হাম গ্রুপের বিভিন্ন কারখানার উৎপাদন বিভাগ ঘুরে দেখেন। তারা কাঁচা তুলা ব্যবহারের প্রক্রিয়া, উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবস্থাপনা এবং সামগ্রিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।

এ সময় প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর পরিচালক শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। 

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad