শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২১/০৯/২০২৬ ১৬:৫১:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার শাল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে।

রবিবার দিবাগত রাত ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আসামীরা হলেন, হরিনগর গ্রামের যুধিষ্ঠির দাসের ছেলে বিজয় দাস(৩২), অপরজন নিয়ামতপুর গ্রামের হরিধন দাসের স্ত্রী হেলন রানী রায়। এদের মধ্যে একজন সিআর এবং অন্যজন জিআর পরোয়ানাভুক্ত আসামী ছিলেন।

জানা যায়, সুনামগঞ্জ ​পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেল সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

​এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানা তামিল করার ক্ষেত্রে শাল্লা থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে শাল্লা থানা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিশিকান্ত সরকার/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad