মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রথম ডেস্ক

২১/০৯/২০২৬ ১০:৪৮:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত ও ভোরে চালানো এসব হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

আফগান বার্তা সংস্থা খ্যামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কুনার প্রদেশের নুরগাল জেলায় রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। পাটান গ্রামের একটি বাড়িতে ওই হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।

এর প্রায় দেড় ঘণ্টা পর পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। তালেবান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তোর কান্দি এলাকার একটি পরিত্যক্ত দোকান এবং রাখায় একটি পরিত্যক্ত বাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল পর্যন্ত হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।

পাকিস্তান সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা বেড়ে যাওয়ার পর জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ইসলামাবাদের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যাদের পাকিস্তান ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে, আফগানিস্তানের ভেতরে নিরাপদ আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

তবে তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। কাবুলের বক্তব্য, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর সুযোগ কাউকে দেওয়া হচ্ছে না।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad