টাংগুয়ার হাওরে নৌযান থেকে পানিতে পড়ে নিখোঁজ শিশু উদ্ধার

টাংগুয়ার হাওরে নৌযান থেকে পানিতে পড়ে নিখোঁজ শিশু উদ্ধার

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

১৫/০৮/২০২৫ ২৩:০৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটন এলাকা  টাংগুয়ার হাওরে ঘুরতে এসে নৌযান থেকে পড়ে যায় মাসুম (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল । শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পরিবারসহ ঘুরতে এসে টাংগুয়ার হাওরের পর্যটকবাহী একটি নৌকা থেকে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় মাসুম। নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় নৌচালক ও প্রশাসনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে।


প্রায় এক ঘণ্টা পর টাংগুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার করে তাহিরপুর  সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মীর্জা রিয়াদ হাসান শিশুটির মৃত্যু নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, নিহত ওই শিশু সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমদের একমাত্র ছেলে মাসুম (৫)।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনতাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: