মৌলভীবাজারে হাওরের পানিতে ডুবে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

মৌলভীবাজারে হাওরের পানিতে ডুবে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩০/০৭/২০২৬ ১৬:৪৪:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নৌকা থেকে পড়ে হাওরের পানিতে নিখোঁজ হন মো. জমশেদ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর এলাকার কাউয়াদিঘি হাওর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহত জমশেদ মিয়া বাংলাদেশ পুলিশের একজন অবসরপ্রাপ্ত কনস্টেবল ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে একটি ছোট নৌকা নিয়ে বাড়ির পাশে কাউয়াদিঘি হাওরে যান জমশেদ মিয়া। হাওরের 'মাঝের বান্দ' নামক স্থানে পৌঁছালে তিনি অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে এবং রাত ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে রাত ১২টার দিকে স্থানীয়রা পানির ওপর তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন জানান, ডুবুরি দলের অভিযানের পর স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

এদিকে অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্যের আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে তাঁর পরিবারসহ পুরো তুলাপুর গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad